মৌদাম এসইএসআইপি মডেল উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জনপদে অবস্থিত। প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জনপদে শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
শুরু থেকেই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং উন্নত পরিবেশের কারণে প্রতিবছর আমাদের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। আমাদের মূল লক্ষ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে আধুনিক ও উন্নত নাগরিক গড়ে তোলা। পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসারে বিদ্যালয়টি ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করছে ।