ভর্তির সাধারণ নিয়মাবলী
- বিদ্যালয় অফিস হতে ২০০ টাকা মূল্যে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
- ফরম সঠিকভাবে পূরণের পর ছাত্র-ছাত্রীকে সশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
- ভর্তির জন্য অবশ্যই মৌখিক/লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- মনোনীত হলে অভিভাবকবৃন্দকে ভর্তি ও সেশন ফি পরিশোধের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: ১ কপি স্ট্যাম্প সাইজ ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে।
অভিভাবকবৃন্দের জ্ঞাতব্য
- ভর্তির ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ভর্তির সময় পিতা-মাতা (অবর্তমানে স্থানীয় অভিভাবক) এর উপস্থিতি আবশ্যক।
- ভর্তি ফরমে অভিভাবকের সম্মতিসূচক স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।
- প্রতি মাসের ফি অবশ্যই উক্ত মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।
- স্কুল চলাকালীন জরুরি প্রয়োজনে স্কুল ত্যাগের জন্য কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে।
- নোটিশ প্রাপ্তিমাত্র যথাসময়ে উপস্থিত থেকে কর্তৃপক্ষকে সহযোগিতা করা কাম্য।
লক্ষনীয়: শিক্ষার্থীর আগমন ও নির্গমনের বিষয়টি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে, তাই এ বিষয়ে যথাযথ সহায়তা করার অনুরোধ করা হলো।