মৌদাম এসইএসআইপি মডেল উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জনপদে অবস্থিত।
প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জনপদে শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
আমরা জানি একজন শিক্ষার্থীর মেধা পরিপূর্ন বিকাশের জন্য পাঠ্যপুস্তকের বাইরেও একটি শিক্ষার প্রয়োজন। সৃজনশীল কাজের মাধ্যমে ব্যক্তির বিকাশ ঘটে।
বর্তমানে আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার নামান্তর ‘সৃজনশীল’ শিক্ষা যা বিশ্বে Interactive Creative Learning’ নামে জনপ্রিয় । এই Creative Learning হলো বহুমাত্রিক শিক্ষা পদ্ধতি।
শিক্ষার্থীর বিষয়ভিত্তিক সৃজনশীল দক্ষতা বাড়াতে, তাদের সৃজনশীলতার যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে নিরলস পরিশ্রম করে চলেছে এই বিদ্যাপীঠের একঝাঁক অভিজ্ঞ, দক্ষ, আন্তরিক, কর্মঠ ও সৃজনশীল শিক্ষকমন্ডলী।
অত্র স্কুল শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশে, তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনাকে বিকশিত করার নিমিত্তে যুগোপযোগী গুরুদায়িত্ব পালন করবে।
তাদেরকে দেশের দক্ষ এবং সুনাগরিক রুপে গড়ে উঠতে প্রত্যক্ষ সহায়তা প্রদান করবে বলে আমার দৃঢ় প্রত্যাশা। আমার বিশ্বাস সম্মানিত অভিভাবকবৃন্দ ও আপনার সন্তানকে আমাদের পাশে পাবো। ইনশাআল্লাহ।,’
